শিরোনাম :
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার দুর্বৃত্তের ছুড়িকাঘাতে ব্যবসায়ী খুন

প্রতিনিধির নাম / ৫৯৯ বার
আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মিহির দেব ব্রাহ্মণবাড়িয়া  ঃ  ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল  উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুড়িকাঘাতে খুনের শিকার হয়েছেন মোস্তফা কামাল নামে একজন ব্যবসায়ী।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী মোস্তফা কামাল কালিকচ্ছ নন্দীপাড়া গ্রামের সাবেক বিডিআর সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মমিন মিয়ার ছেলে।

নিহতের ভাই আবু বক্কর জানান , মোস্তফা কামাল রাতে নিজ ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির কাছেই রাস্তায় কে বা কারা তাঁকে মাথায় ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে সাথে থাকা বিকাশের নগদ অর্থ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে একজন পথচারী তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পরে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,খবর পেয়ে রাতেই আমরা ঘটনা স্থলে ছুটে যাই। এই ঘটনায় পারভেজ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে ।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง