শিরোনাম :
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

নাসিরনগরে সংসদ সদস্য সাংবাদিককে হুমকি

প্রতিনিধির নাম / ১৫৬৪ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধিকে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বি এম ফরহাদ হোসেন হুমকি দিয়েছেন।
বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে জানিয়েছেন মুরাদ মৃধা।
আজ সোমবার দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। হুমকির ঘটনার দেড় ঘণ্টা পর এই সাংবাদিকের সঙ্গে দেখা করে মুঠোফোন থেকে হুমকির ভিডিও মুছে ফেলেন সংসদ সদস্য ফরহাদ।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন নাসিরনগরের উদ্দেশে রওনা দেন। দুপুর সাড়ে ১২টার দিকে সংসদ সদস্য নিজের নির্বাচনী এলাকা নাসিরনগর উপজেলা সদরের শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। এ সময় মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক মুরাদ মৃধা। ভিডিও ধারণের সময় মুরাদ মৃধার কাছে গিয়ে সংসদ সদস্য গাড়ি থামান। তিনি মুরাদ মৃধাকে উদ্দেশ করে বলেন, ‘ইয়ে সাংবাদিক ভাই, আপনে আর আমার ছবি তুইলেন না।আপনার তো অনেক উপকার করছেন , এই জন্য থ্যাংক ইউ। এমপি না হই, দেখা হবে। আপনার সাথে ঠিক আছে।’ গাড়িতে করে চলে যাওয়ার সময় আঙুল তুলে হুমকির সুরে তিনি বলেন, ‘আপনি কত বড় কী আমি দেখে নিব।এ

ঘটনার পর বেলা দুইটার দিকে সংসদ সদস্য ফরহাদ হোসেন সাংবাদিক মুরাদ মৃধার ব্যবসা প্রতিষ্ঠানে যান। ওই আচরণ নিয়ে মনে কিছু না রাখতে বলে মুরাদ মৃধার কাছ থেকে মুঠোফোন নিয়ে হুমকির ভিডিও নিজ হাতে মুছে ফেলেন।

মুরাদ মৃধা সাংবাদিকদের বলেন দুপুরে সংসদ সদস্য আমার দোকানে আসেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আমাকে এটা নিয়ে না ঘাবড়ানোর জন্য বলেছেন। আমি তাঁর ছোট ভাই, প্রিয় মানুষ বলে এটা নিয়ে মনে কিছু না রাখতে বলেছেন তিনি। পরে সংসদ সদস্য আমার মুঠোফোনে থাকা ভিডিও মুছে ফেলেন।’ মুরাদ মৃধা আরও বলেন, সংসদ সদস্য তাঁর সঙ্গে দেখা করায় জেলার সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া থেকে বিরত আছেন তিনি।
আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন, ‘তাঁকে দেখে নেওয়ার বা হুমকি দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। সে তো আমার ছোট ভাই। আপনি ভিডিও দেখেন।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง